লিভারপুলের কোচ হিসেবে ফিরবেন ক্লপ, তবে…
নয় বছরের বর্ণাঢ্য অধ্যায় শেষে ২০২৪ সালে লিভারপুলের কোচিং থেকে সরে দাঁড়ান ইয়ুর্গেন ক্লপ। এই জার্মান টেকটিশিয়ান বলেছিলেন, ‘শক্তি ফুরিয়ে এসেছে।’ সহসাই আর তাকে কোচিংয়ে দেখা যাবে না বলেও জানিয়ে দেন ক্লপ। বর্তমানে রেড বুলের ‘হেড অব সকার’ পদে দায়িত্ব পালন করছেন। এরই মাঝে লিভারপুলের কোচ হয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন ক্লপ, তবে সেটা যে এখনই নয় তা বোঝা যায় পরের লাইনে– ‘এই মুহূর্তে কোচিং মিস করছি না।’
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১৩:৪৫