জুলাই ঘোষণাপত্র পক্ষপাতদুষ্ট ও একতরফা: ডেভিড বার্গম্যান
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেওয়া `জুলাই ঘোষণাপত্র` নিয়ে তীব্র সমালোচনা করেছেন যুক্তরাজ্যভিত্তিক সাংবাদিক ডেভিড বার্গম্যান। তার মতে, এই ঘোষণাপত্রটি "অত্যন্ত পক্ষপাতদুষ্ট ও একতরফা" এবং এতে আওয়ামী লীগের প্রতি ঘৃণা প্রকাশ পেয়েছে। মঙ্গলবার বিকেলে ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই মতামত প্রকাশ করেন।
বুধবার, ৬ আগস্ট ২০২৫, ১৬:১২