নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী আটক “জয় বাংলা জয় বঙ্গবন্ধ “ স্লোগান দিয়
| প্রকাশিত: ২১:২০, ২৭ অক্টোবর ২০২৪
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী আটক “জয় বাংলা জয় বঙ্গবন্ধ “ স্লোগান দিয়ে মুখরিত
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
রাজশাহীতে মহিলা ছাত্রলীগ নেত্রী পুলিশের হাতে আটকের সময় জয় “বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগানে মূখরিত করেছে। এতে অনেকে সাহসী নারী বলেছেন কেউ বা তাকে মারধর করেছেন। ঘটনাস্থলে ছাত্রলীগ নেত্রী চিৎকার করে স্লোগান দিতে থাকেন, ‘মুজিব সেনার স্মরণে, ভয় করিনা মরণে।
রবিবার রাজশাহী মহিলা কলেজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেত্রী পরীক্ষা দিতে আসে। পরে তাকে কলেজের ছাত্রীরা মারধর করে পুলিশের হাতে তোলে দেয়। ওই সময় পুলিশের তাকে মারধর করতে দেখা যায়। গ্রেপ্তার হওয়া ওই ছাত্রলীগ নেতী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া।
রবিবার দুপুরে সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা দিতে আসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী প্রিয়া। এসময় তাকে অনন্য পরীক্ষার্থীরা চিনে ফেললে । পরীক্ষার কেন্দ্রে হট্টগোল বেঁধে যায়। এক পর্যায়ে মহিলা কলেজ ছাত্রীরা তাকে আটক করে মারধর করে। পরে কলেজের শিক্ষকের পুলিশে খবর দিলে তাৎক্ষণিক প্রিয়াকে গ্রেফতার করা হয়।’
বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, ছাত্রলীগের নেত্রী প্রিয়াকে থানায় আছে। তার বিরুদ্ধে অভিযোগ আছে। এই বিষয়ে আরএমপি এডিসি (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, ৫ আগস্টের পর শিক্ষার্থীদের উপর হামলায় ঘটনায় দায়ের হওয়া মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল প্রিয়াকে গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে।














