বৃহস্পতিবার , ০২ এপ্রিল ২০২৬

রাজশাহীতে নিয়নীতি ভঙ্গ করার কারনে অর্থ দন্ড

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী | প্রকাশিত: ০৪:৫৭, ৩১ অক্টোবর ২০২৪

রাজশাহীতে নিয়নীতি ভঙ্গ করার কারনে অর্থ দন্ড

রাজশাহীতে নিয়নীতি ভঙ্গ করার কারনে অর্থ দন্ড 

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

রাজশাহীর চারঘাট উপজেলায় ৩টি বেকারী ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থ দন্ডে দন্ডিত করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা সহাকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন বুধবার রাতে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই সকল ব্যবসায়ীকে দন্ডিত করেন।

উপজেলার নীমপাড়া ইউনিয়নের নদন্দগাছি বাজারে অভিযান পরিচালনা করে ইয়াছিন বেকারী, বাধঁন বেকারী এবং মিলন বেকারীকে জরিমান করেন।  ওই সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিশন (বিএসটিআই) এর পরিদর্শক জুনায়েদ আহম্মেদ এবং চারঘাট মডেল থানা পুলিশ সঙ্গে ছিলেন। 

উপজেলা সহাকারী কমিশনার (ভুমি) বলেন, অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো এমোনিয়াম বাই কার্বনেটের পরিবর্তে ক্ষতিকারক এমোনিয়াম সালফেট ব্যবহার, ফুড গ্রেড রঙ এর পরিবর্তে কাপড়ে দেয়া রঙ ব্যবহার, লাইসেন্স না থাকা, স্বাস্থ্য বিধি না মানা এবং অপরিচ্ছন্নতাসহ বিবিধ কারনে বেকারী বিরুদ্ধে আইনগত দন্ড স্বরূপ জমিনা করা হয়েছে। ইয়াছিন এবং বাধঁন বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এবং মিলন বেকারীকে বিএসটিআই এর আইন ২০১৮ এর ১৫ (১) ধারায় অর্থ জরিমানা করা হয়, যার মোট পরিমান ৪৩ হাজার টাকা। এই অভিযান চলমান থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান। 

সর্বশেষ